টেট পরীক্ষার জন্য শিশু মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞান (Child Psychology and Pedagogy) বিষয়ক প্রশ্নোত্তর (ভাগ-8)
২৬. প্রশ্নঃ শিশুর আচরণ বিশ্লেষণের সবচেয়ে ভালো উপায় কী?
উত্তরঃ পর্যবেক্ষণ ও কথোপকথন।
২৭. প্রশ্নঃ “শিশু কেন্দ্রিক শিক্ষা” কিসের উপর জোর দেয়?
উত্তরঃ শিক্ষার্থীর আগ্রহ ও প্রয়োজন।
২৮. প্রশ্নঃ শিশুরা কেমন পরিবেশে দ্রুত শিখে?
উত্তরঃ নিরাপদ ও প্রেরণাদায়ক পরিবেশে।
২৯. প্রশ্নঃ “Reflective Thinking” কী?
উত্তরঃ গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
৩০. প্রশ্নঃ শেখার জন্য শিশুদের মধ্যে সবচেয়ে বেশি দরকার কী?
উত্তরঃ আগ্রহ ও প্রেরণা।
৩১. প্রশ্নঃ শিশুরা কোন ধরণের প্রশ্ন বেশি করে?
উত্তরঃ “কেন?” ধরণের।
৩২. প্রশ্নঃ শিশুর আত্মসম্মান কিভাবে গঠিত হয়?
উত্তরঃ পরিবার ও শিক্ষকের প্রতিক্রিয়ার মাধ্যমে।
৩৩. প্রশ্নঃ “পিয়ার লার্নিং” বলতে কী বোঝায়?
উত্তরঃ সহপাঠীর মাধ্যমে শেখা।
৩৪. প্রশ্নঃ শিশুরা কবে থেকে আত্মসচেতনতা অনুভব করে?
উত্তরঃ ২ বছর বয়সের পর থেকে।
৩৫. প্রশ্নঃ শিশুর মস্তিষ্ক কোন বয়সে সবচেয়ে দ্রুত বিকশিত হয়?
উত্তরঃ জন্ম থেকে ৫ বছর পর্যন্ত।
৩৬. প্রশ্নঃ শিশুরা কখন ভাষা শেখার সবচেয়ে উপযোগী?
উত্তরঃ ২ থেকে ৭ বছর বয়সে।
৩৭. প্রশ্নঃ “ইনকুইজিেটিভ মাইন্ড” কাদের বোঝাতে ব্যবহৃত হয়?
উত্তরঃ কৌতুহলী শিশুদের।
৩৮. প্রশ্নঃ শিশুর শেখার অন্যতম বাধা কী হতে পারে?
উত্তরঃ ভয় ও আত্মবিশ্বাসের অভাব।
৩৯. প্রশ্নঃ শিশুরা কিভাবে সমাজিক আচরণ শেখে?
উত্তরঃ অনুকরণ ও পারিপার্শ্বিক পরিবেশ থেকে।
৪০. প্রশ্নঃ শিশুরা সবচেয়ে বেশি কীভাবে শেখে?
উত্তরঃ অনুকরণ করে।
৪১. প্রশ্নঃ শিশুদের অনৈতিক আচরণ কিভাবে সংশোধন করা যায়?
উত্তরঃ বোঝানো ও বিকল্প আচরণ শেখানো।
৪২. প্রশ্নঃ কোন ধরণের শিক্ষাপদ্ধতি বুদ্ধিবৃত্তিক বিকাশে সাহায্য করে?
উত্তরঃ বিশ্লেষণ ও যুক্তিভিত্তিক শিক্ষা।
৪৩. প্রশ্নঃ শিশুরা কখন পড়াশোনায় সবচেয়ে মনোযোগী হয়?
উত্তরঃ সকালবেলায়।
৪৪. প্রশ্নঃ “Negative Reinforcement” বলতে কী বোঝায়?
উত্তরঃ কোনো নেতিবাচক উপাদান অপসারণ করে আচরণ উন্নত করা।
৪৫. প্রশ্নঃ কোন কৌশলে শিশুরা বিষয়বস্তু মনে রাখতে বেশি সক্ষম হয়?
উত্তরঃ চিত্র ও গল্প ব্যবহার করে।
৪৬. প্রশ্নঃ শিশুরা সামাজিক আচরণ শিখে প্রধানত কোথা থেকে?
উত্তরঃ পরিবার ও বিদ্যালয়।
৪৭. প্রশ্নঃ বয়ঃসন্ধিকালে ছাত্রদের প্রতি শিক্ষককে কেমন হতে হয়?
উত্তরঃ ধৈর্যশীল, পরামর্শদাতা ও বন্ধুত্বপূর্ণ।
৪৮. প্রশ্নঃ শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য কী হওয়া উচিত?
উত্তরঃ ব্যক্তিত্ব গঠন ও সামাজিকীকরণ।
৪৯. প্রশ্নঃ “Inclusive Education” বলতে কী বোঝায়?
উত্তরঃ প্রতিবন্ধীসহ সকল শিক্ষার্থীর জন্য একীভূত শিক্ষা ব্যবস্থা।
৫০. প্রশ্নঃ শিশুর মানসিক স্বাস্থ্য ভালো রাখতে শিক্ষক কী ভূমিকা পালন করতে পারেন?
উত্তরঃ সমর্থন, শ্রবণ, ও ইতিবাচক যোগাযোগ।